বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁয় সেলাই মেশিন ও চেক বিতরণ

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩; সময়: ৪:১৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, সেলাই মেশিন ও অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক গোলাম মওলা।

অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানার সভাপতিত্বে ভারপ্রাপ্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সিভিল সার্জন ডা: আবু হেনা রায়হানুজ্জামান সরকার, সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইশরাত জাহানসহ প্রমুখ বক্তব্য রাখেন।

পরে প্রশিক্ষণপ্রাপ্ত ৮০ জন দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন, ৪০ জনকে নগদ টাকা, কম্পিউটার এপ্লিকেশন প্রোগ্রামের প্রশিক্ষণপ্রাপ্ত ১৭৯ জনকে চেক ও ৭৮টি মহিলা সমিতির অনুকূলে ২০২২/২০২৩ অর্থ বছরে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন