মান্দায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩; সময়: ৫:৩০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আজ রোববার বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানের হলরুমে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অনুপ কুমার মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা সেখ শাহ্ আলম, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক কল্পনা রানী প্রামানিক, সহকারী অধ্যাপক খালেনুর বেগম, সহকারী শিক্ষক লায়লা আঞ্জুমান বানু, সহকারী শিক্ষক এনামুল হক প্রমুখ।

শেষে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন