বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে শোক সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩; সময়: ৫:৫৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শোক সভা, এক মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে পুখুরিয়া মহিলা কলেজ উদ্যোগে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ আবদুর রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এসময় তিনি বলেন, ১৫ আগস্ট বাঙ্গালি জাতির শোকের দিন। ওইদিন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা এ দেশের স্বাধীনতা চায়নি। ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে শুধু একজন ব্যক্তিকে নয়, ইতিহাসকে হত্যা করেছে।

হারিয়েছি এ দেশের সবচেয়ে দামি নক্ষত্রটি। তাই শোককে শক্তিতে রুপান্তরিত করে পরাজিত শক্তির মোকাবিলা করতে হবে। জাতির পিতার রক্তে যাদের হাত রঞ্জিত তাদেরকে কখনোই ক্ষমতায় আসতে দেয়া যাবে না।

অনুষ্ঠানে বাংলা বিভাগের প্রভাষক মামুন অর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুনাল মুখার্জী, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের গোলাম কিবরিয়া, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, একরামুল হক ও জাতীয় পঙ্গু হাসপাতালে যুগ্ম পরিচালক তরিৎ কুমার সাহাসহ অন্যরা।

এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিজভী আলম রানা, উপজেলা যুবলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজুর রহমানসহ অন্যরা।

এছাড়া শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন