সিগারেটের প্যাকেট বদলে দেওয়া ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩; সময়: ১:৩৫ am | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর জেলার চরভদ্রাসন থানায় কর্মরত পুলিশ সদস্যদেরকে সিগারেটের প্যাকেট বদলে দেওয়া সংক্রান্তে সৃষ্ট অপ্রীতিকর ঘটনায় অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে ঘটনার দিনই গত (১০ আগস্ট ) জেলা পুলিশ লাইনস ফরিদপুরে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনা তদন্তে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান এআইজি মিডিয়া।

বিজ্ঞপ্তিরে আরো জানানো হয়, বাংলাদেশ পুলিশ সেবাধর্মী একটি জনবান্ধব প্রতিষ্ঠান। কোন পুলিশ সদস্যের দুর্নীতি বা অসদাচরণের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান জিরো টলারেন্স। পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন অপেশাদার আচরণের জন্য দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। অপেশাদার আচরণের জন্য দায়ী পুলিশ সদস্যকে কোন ধরনের ছাড় দেওয়া হয় না। এক্ষেত্রেও , দায়ী পুলিশ সদস্যদের কোন ছাড় দেওয়া হবে না।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন