কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩; সময়: ৪:২৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে কলেজের শিক্ষক ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভের পরিচালনায় বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা, আবুল খায়ের, জসিম উদ্দিন মোল্লা, রঙ্গলাল দত্ত, সেলিম হোসেন, সাবেক সহকারী অধ্যাপক ফানাউল্যাহ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল তালুকদার, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।

এসময় কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হক, আব্দুল কুদ্দুস, প্রভাষক ইউনুছ মোল্লা, ইয়াছিন মিয়া, ইয়ার আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভি, কলেজ শাখা ছাত্রলীগ নেতা অন্তুর হোসেনসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন