সাপাহারে জবই বিলে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
প্রকাশিত:
আগস্ট ১৯, ২০২৩; সময়: ৬:২০ pm | 
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে জবই বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে জিহাদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে জবই বিলের সেলফি পয়েন্টের কাছে এই ঘটনা ঘটে। নিহত জিহাদ উপজেলার মহিষডাঙা গ্রামের শাহিন আলমের ছেলে।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, জিহাদ তার বাবা-মার সাথে উপজেলার জবই গ্রামে নানা-নানীর বাড়ীতে বেড়াতে আসে। শনিবার দুপুরে কয়েকজন শিশুর সাথে জবই বিলে গোসল করতে নামলে পানিতে তলিয়ে যায় জিহাদ।
পরে অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন খোঁজাখুজি শুরু করে। খুজাখুজির এক পর্যায়ে শিশুটিকে পাওয়া গেলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




