হাদেবপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

নিজস্ন প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন নওগাঁর নবাগত জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি। উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হুসাইন মোঃ এরশাদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাকসুদুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেক, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মহসিন আলী, সদর ইউপি চেয়ারম্যান মোঃ সাঈদ হাসান তরফদার শাকিল, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বানি ইসরাইল প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা মহাদেবপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। নবাগত জেলাপ্রশাসক মো. গোলাম মওলা মনোযোগ দিয়ে এসব সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।




