সিরাজগঞ্জের উল্লাপাড়ার আলোচিত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩; সময়: ৭:২৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি স্বামী হাসান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ৫ দিন পর বৃহস্পতিবার ভোরে তাকে সিরাজগঞ্জ শহর থেকে গ্রেপ্তার করা হয়। হাসান আলী উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ী গ্রামের বস্তা ব্যবসায়ী জলিল মিয়ার ছেলে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, হেমন্তবাড়ী গ্রামে গত ১৭ আগষ্ট পারিবারিক কলহের জেরে স্বামী কর্তৃক গৃহবধু খাদিজা খাতুনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে নিহতের ভাই আব্দুল মজিদ বাদী হয়ে থানায় স্বামী হাসান আলী সহ ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। এরপর থেকেই প্রকৃত রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা চালায় পুলিশ।

পরে বৃহস্পতিবার ভোর রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে উল্লাপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিরাজগঞ্জ শহর থেকে মামলার প্রধান আসামী হাসান আলীকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ীর পাশের ধান ক্ষেত থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করে পুলিশ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন