নওগাঁয় শিক্ষা ক্যাডারে বৈষম্য নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : শিক্ষা ক্যাডারে নানা বৈষম্য নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নওগাঁ জেলা শাখা। আজ দুপুর ১২টার দিকে নওগাঁ সরকারি কলেজ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি ও নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ নাজমুল হাসান বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হলেও বিশেষায়িত পেশা হিসেবে সাধারণ শিক্ষা ক্যাডারকে গড়ে তোলা হয়নি।
পদোন্নতিতে জটিলতা, নতুন পদ সৃষ্টি না হওয়া, অর্জিত ছুটি না দেওয়া, নতুন পে স্কেলের সমস্যা সমাধান না হওয়ায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা নানা ধরনের বৈষম্যের শিকার।
তিনি বলেন, এসব দাবি বেশি ভাগই পুরাতন হওযায় দাবি আদায়ে আগামী ২ অক্টোবর সারা দেশে একদিনের কর্মবিরতি পালন করা হবে।
এরপরও যদি তাদের দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি নাহলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিন দিনের কর্মবিরতি পালন করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিসিএস সাধারন শিক্ষক সমিতি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




