শিবগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
প্রকাশিত:
সেপ্টেম্বর ৩০, ২০২৩; সময়: ৬:৫১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ বাজার কাড়িপট্টি এলাকায় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল আওয়াল গণি জোহা ও যুবলীগ নেতা আল মামুনসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের প্রায় ১৫ হাজার নেতাকর্মী ও সমর্থক।




