শিবগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের মতবিনিময় ও বৃক্ষ রোপন

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩; সময়: ২:৫০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : বগুড়ার শিবগঞ্জে উপজেলা পর্যায়ে মনোনীত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জলাল উদ্দিনের সাথে বাংলাদেশ প্রেস ক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন করা হয়েছে।

১ অক্টোবর রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার দহিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক কামরুল হাসান।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও দহিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ বারের সাবেক সভাপতি শাহাবুদ্দীন শিবলী।

বাংলাদেশ প্রেস ক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পর্যায়ে মনোনীত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও দহিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন, সহকারী শিক্ষক আলমগীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুর রহিম, গোলাম রব্বানী শিপন, আনিছার রহমান দুলাল, রাব্বি হাসান সুমন, শিক্ষক মমতাজুর রহমান, কামরুন নাহার, সুলতানা রাজিয়া, আবুল বাসার, হাসিনা খাতুন প্রমুখ।

পরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপন করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন