কচুয়ায় এসএসসিতে ৬ জন শিক্ষর্থীর বৃত্তি লাভ

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩; সময়: ৪:০৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের ৬ জন কৃতিশিক্ষার্থী চলতি বছরের এসএসসিতে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।

২০২৩ সালের এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিভাগের কৃতিশিক্ষার্থী সাবিকুন নাহার সুমি, ব্যবসায় শাখার শিক্ষার্থী শারমিন সুলতানা আক্তার ইতি ও জাকিয়া সুলতানা এবং মানবিক বিভাগের উর্মিলা মজুমদার, শাহজাদা সোহান ও রিফাত হোসেন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেন।

বিদ্যালয়টি ১৯৬৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছে। ভালো ফলাফলের ধারাবাহিকতায় চলতি বছর এসএসসিতে কৃতি ৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

ওই বিদ্যালয়ের ভালো ফলাফল অর্জন ও কৃতিশিক্ষার্থীরা বৃত্তি লাভ করায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমাম হোসেন সোহাগ, প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারী, সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফলের ধারাবাহিকতা অর্জনে সকলের সহযোগিতা কামনা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন