পোরশায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩; সময়: ৪:৩৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : “ জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটিতে শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন ইউএনও সালমা আক্তার। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলেঅচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, ঘাটনগর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী সহ ইউনিয়ন পরিষদের সচিব, হিসাব সহকারী, উদ্যক্তাবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন