চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকের সাথে ড. সেলিম মাহমুদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুর জেলা শহর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের নিয়ে মতবিনিময় করছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণার সম্পাদক ড. সেলিম মাহমুদ।
শুক্রবার চাঁদপুর রিসোর্ট এন্ড রেস্টুরেন্টের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্যাহর সভাপতিত্বে ও দৈনিক শপথ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাদের পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুর আলম, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটওয়ারী, দৈনিক মেঘনা বার্তা পত্রিকার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক জাকির হোসেন, দৈনিক চাঁদপুর পত্রিকার সম্পাদক কে. এম মাসুদ, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক মানব কন্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান, প্রিয়তুষ পোদ্দারসহ আরও অনেকে।
এসময় চাঁদপুর থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




