শেখ হাসিনার উন্নয়ন ও সফলতা তুলে ধরে রশিদুল্লাহের লিফলেট বিতরণ

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৩; সময়: ১:৩২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সফলতা প্রচার করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ।

শনিবার সকালে উপজেলার চরসাহাপুর গ্রিনসিটি, আলহাজ্বমোড় ও শহরের বাজার এলাকায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উন্নয়ন ও সফলতা প্রচারে লিফলেট বিতরণ করা হয়। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী-পথচারীদের মাঝে কুশল বিনিময় করেন।

তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, বিলুপ্ত পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলের সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য।

সবশেষ শহরের রেলওয়ে ট্রাক স্ট্যান্ডে বটতলায় পথসভায় বক্তব্যে দেন। এসময় তিনি বলেন, ‘বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছিয়েছে। বাংলাদেশ এখন নিউক্লিয়ার যুগে প্রবেশ করেছে।

আগামী দিনে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নত দেশে পরিণত হবে।’

উত্তরবঙ্গের শ্রমিক নেতা বলেন, শতাধিক মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে তিনি সরকারের উন্নয়ন প্রচার করছেন।

তাই দলের প্রতি অনুগত্যে রেখে এবারের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছে প্রার্থী হবেন। তবে যেহেতু আমি দল করি, তাই দলীয় সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- পাকশী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব হোসেন, রফিকুল ইসলাম, ফজলুল হক বুদু, মোস্তাফিজুর রহমান রঞ্জু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান টোকন, সাইফুল হক বাবুল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পাকশী ইউনিটের সভাপতি পলাশ আহমেদ পলাশ প্রমুখ।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন