নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে নিষিদ্ধ ৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সফিকুল ইসলাম ওরফে শহিদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
১২ অক্টোবর বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী নওগাঁ জেলার মান্দা উপজেলার চককেশব গ্রামের সহর আলী প্রামানিকের ছেলে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম বলেন, নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সহকারী পরিদর্শক (এসআই) অরুফ কুমার সাহা ও উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আকবুল ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শহিদকে গ্রেপ্তার করা হয়।
নিষিদ্ধ ভারতীয় নেশা জাতীয় ৭০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।




