গুরুদাসপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’।
রোববার (১৫ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি শেষে শিশুদের মাঝে হাত ধোয়ার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
পরে উপজেলা পরিষদ হল রুমে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী সালমা খাতুন, সমাজ সেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, গুরুদাসপুর থানার এসআই মোঃ মাসুদ রানা প্রমুখ।
এসময় নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




