গুরুদাসপুরে সাবেক নারী সংসদ সদস্য কামরুন্নাহার বেগমের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩; সময়: ৮:১০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর (নাটোর) : ১৯৭৯ সালে নাটোর-নওগাঁর সংরক্ষিত আসনের সাবেক নারী সংসদ সদস্য মোছা. কামরুন্নাহার বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৫ অক্টোবর) ভোর পাঁচটার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রোববার বিকেল ৫ টার দিকে গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পৌর সদরের খামারনাচকৈড় কেন্দ্রীয় কবরস্থানে তুাঁকে দাফন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজণিত রোগে ভুগছিলেন। শনিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গুরুদাসপুরের পৌর মেয়র শাহনেওয়াজ আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

খোঁজ নিয়ে জানাগেছে সাবেক নারী সংসদ সদস্য কামরুন্নাহার বেগম ১৯৭৯ সালে বিএনপির দলীয় নেত্রী হিসেবে নাটোর ও নওগাঁর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি আর রাজনীতিতে সক্রিয় ছিলেন না। কামরুন্নাহার গুরুদাসপুর পৌর শহরের মরহুম মাহবুবুর রহমানের স্ত্রী।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন