গুরুদাসপুরে শেখ রাসেলের জন্মদিন পালন

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩; সময়: ৩:৫৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়”।

বুধবার (১৮অক্টোবর) গুরুদাসপুর রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে।

সকাল ৯টার দিকে রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজের সম্মেলন কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন,র‌্যালি, বৃক্ষ রোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ইংরেজী বিভাগের প্রভাষক নওরিন জাহান অনুর সঞ্চালনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল করিম তুহিন আব্বাসীর সভাপতিত্বে শেখ রাসেলের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক এ এইচ এম একরামুল হক, জয়নাল আবেদীন দুলাল, মায়া রানী চক্রবর্তী, রাহেলা খাতুন, ফেরদৌসী আখতার, এস এম রফিকুল ইসলাম, ফিরোজ হোসেন, শহিদুল ইসলামসহ কলেজের শিক্ষার্থী বৃন্দ।

পরে শেখ রাসেলের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সামাদ প্রমুখ।

এছাড়াও উপজেলার বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী কলেজ, বেগম রোকেয়া স্কুল এন্ড কলেজ, বঙ্গবন্ধু সরকারী টেকনিক্যাল কলেজ, নাজিরপুর অর্নাস কলেজ, খুবজীপুর এম হক ডিগ্রী কলেজ, গুরুদাসপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ, ও শহীদা কাসেম পৌর বালিকা বিদ্যালয়,খুবজীপুর উচ্চ বিদ্যালয়, নাজিরপুর উচ্চ বিদ্যালয়, ধরাবারিষা উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, মশিন্দা উচ্চ বিদ্যালয় ও চাপিলা উচ্চ বিদ্যালয়সহ ইউনিয়ন পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির গুরুত্ব তুলে ধরে পালন করেন।

অপরদিকে গুরুদাসপুর উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেলের বর্ণাঢ্য জীবন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ প্রমুখ।

আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এরপর বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারকৃত শেখ রাসেলের ওপর দেয়া প্রধানমন্ত্রীর ভাষণ বড় পর্দায় দেখানো হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন