ধামইরহাটে জনসচেতনতামূলক সভা

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩; সময়: ৩:০৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবকদের ভূমিকা এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শীর্ষক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

ধামইরহাট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে ও ইউএনও আবু হাসানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু হাসান।

আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি পারিবারিক প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যাান আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান আসাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনছুর আলী, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মাহফুজুল আলম লাকী, আলহিল মাহমুদ চৌধুরী, যুব সংগঠক মেহেদী হাসান, নুর ইসলাম রাসেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন