আত্রাই-রাণীনগরে বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাই এবং রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে বিএনপি‘র ৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আত্রাইয়ে তিনজন এবং রাণীনগরে তিনজন রয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈঠাখালি গ্রামের আব্বাছ আলী ছেলে আমিনুজ্জামান মধু (৫৫), মহাদিঘী গ্রামের শুকুর উদ্দীনের ছেলে আসাদুজ্জামান আসাদ(৪৫) ও পতিসর গ্রামের আকবর আলীর ছেলে আবুল কালাম (৪১ কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের গত বছরের নভেম্বর মাসে শ্রমীক লীগ নেতা কর্মীদের মারপিটের ঘটনায় জড়িত সন্দেহে দায়েরকৃত ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।
অপরদিকে রাণীনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেউলা গ্রামের হাছেম আলীর ছেলে শামীম প্রামানিক (৪৫), অলংকারদিঘী গ্রামের শব্দুলের ছেলে টিটোন আলী (৩৬ কে গ্রেপ্তার করা হয়।
তাদেরকে ছাত্রলীগ নেতা-কর্মীদের উপর হামলা মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে এবং বিলপালশা গ্রামের বাবুলের ছেলে বেনাজুল ইসলাম (৪২) কে একটি নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।




