গুরুদাসপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে জাতীয় যুব উপলক্ষে র্যালী, আলোচনা সভা, সনদপত্র বিতরণ, যুব ঋনের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে একটি র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাটোর-৪ আসনের সংসদ ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান ও উদ্যোক্তা হাবিবুর রহমান প্রমুখ।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে যুব উদ্যোক্তাদের মাঝে সনদপত্র, যুব ঋনের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।




