চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস এর সুবর্ণ জয়ন্তী পালিত ও শব্দ সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩; সময়: ৭:৩৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশ স্কাউটস এর সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার দুপুরে এই উপলক্ষে র‌্যালী, স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

দিবসের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস এর চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস এর জেলা কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্পাদক মোঃ গোলাম রশিদ।

এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের স্কাউটস শিক্ষক ও শিক্ষার্থীরা। বিকেলে হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উল্লেখ্য, স্কাউটস এর জনক ব্যাডেন পাওয়েল এর উদ্যোগে ১৯০৭ সালে ইংলান্ডের ব্রাউন টিসিতে ২০ জন বালক নিয়ে যাত্রা শুরু হয় স্কাউটস এর।

অপরদিকে, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বীর মুকিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবুল কালাম সাহিদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান অনুষ্ঠান পরিচালিত হয়। প্রশিক্ষন কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন