ধামইরহাটে জাতীয় সমবায় দিবস পালন

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩; সময়: ২:০৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা সমবায় দপ্তর ও সমবায়ীদের উদ্যোগে দিবসটি উপলক্ষে ৪ নভেম্বর (শনিবার) সকাল ১০ টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে জাতীয় সমবায়ী পতাকা উত্তোলন করা এবং এবং সমবায়ী মৎস্য জীবি সমিতির প্রদর্শনী উপস্থাপন শেষে ইউএনও আবু হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, স্বাগত বক্তা উপজেলা সমবায় অফিসার হারুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে ওসি বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, সমবায়ী শহিদুল ইসলাম, আন্তুনি মার্ডী, রবিউল ইসলাম, জয়ন্ত জয়, সঞ্চালক সেলিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

সবশেষে সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন