জয়পুরহাটে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে পুলিশ সুপার ২য় ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১৭ মে ) দুপুরে পুলিশ লাইন্স ড্রিলশেডে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
জেলা পুলিশের আয়োজনে দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারতের ৬৮ জন দাবাড়ুরা অংশগ্রহণ করছেন।
পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, যারা খেলাধুলা করেন, তাদের মন ভালো থাকে। মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন। সুন্দর সমাজ গঠন করতে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহন জানান তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, বাংলাদেশ দাবা ফেডারেশনের ফিদে আরবিটার ইয়াসিন আরাফাত,
কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক রতন কুমার পাল, যশোহ সরকারী মহিলা কলেজের সহকার অধ্যাপক টিপু সুলতান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, টুর্নামেন্ট পরিচালক তমিজার রহমান, দাবার আন্তর্জাতিক কোচ ভগীরথ হালদার অন্যান্যরা বক্তব্য রাখেন।




