লাহোরে শুরু বাংলাদেশের পাকিস্তান সফর, টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

প্রকাশিত: মে ২৮, ২০২৫; সময়: ৯:১২ pm | 
খবর > খেলা

পদ্মাটাইমস ডেস্ক : লাহোর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক পাকিস্তান।

খেলার শুরুতেই পাকিস্তান সমস্যায় পড়ে। প্রথম ওভারেই শেখ মেহেদি হাসানের বলে ওপেনার সায়েম আইয়ুব আউট হন। তৃতীয় বলেই তার কাছে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন আইয়ুব।

বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের টি-টোয়েন্টি রেকর্ড খুবই প্রভাবশালী। মোট ১৯ ম্যাচে পাকিস্তান জয় পেয়েছে ১৬টি এবং বাংলাদেশ জিতেছে মাত্র ৩টি। তবে সর্বশেষ মুখোমুখিতে জয় পেয়েছে বাংলাদেশ।

পাকিস্তান একাদশ: ফখর জামান, সায়েম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ, আবরার আহমেদ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহেদী হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন