ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২৯
প্রকাশিত:
জুন ৩০, ২০২৫; সময়: ১০:০৬ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪২৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৩৪২ জনই ঢাকার বাইরের বাসিন্দা। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে, যার মধ্যে ২৩ জন পুরুষ ও ১৯ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ১০ হাজার ২৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬ হাজার ৮৫ জন পুরুষ এবং ৪ হাজার ২১১ জন নারী।




