গত ২৪ ঘণ্টায় ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত
প্রকাশিত:
জুলাই ১৪, ২০২৫; সময়: ১০:২৪ pm | 
খবর > শীর্ষ সংবাদ

পদ্মাটাইমস ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ৮ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তবে এ সময় করোনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এতে চলতি বছর করোনায় মৃতের সংখ্যা ২৭ জনে স্থির রয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯৫টি নমুনা পরীক্ষা করে ৮ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২২৮ জনে।
অন্যদিকে, গত সাড়ে পাঁচ বছরে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৫২৬ জনে পৌঁছেছে। রোববার (১৩ জুলাই) দেশে নতুন কোনো করোনা শনাক্ত না হলেও একজনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু রেকর্ড করা হয়।




