সিরাজগঞ্জে জুলাই পুনর্জাগরণের প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে হাজারো মানুষের অংশগ্রহণে জুলাই পুনর্জাগরণের প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৮ জুলাই) সকাল ৭টায় সিরাজগঞ্জ শহরের যমুনা নদী পাড়ে পানি উন্নয়ন বোর্ডের ক্রসবাধ ৩ চায়না বাধে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এ ম্যারাথন শুরু হয়।
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর প্রতীকী ম্যারাথন উপ কমিটির আহবায়ক সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়ের পরিচালনায় প্রতীকী ম্যারাথন উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য বাখেন পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ।
তিন কিলোমিটার দীর্ঘ জুলাই পুনর্জাগরণ প্রতীকী ম্যারাথনে বৈষম্য বিরোধী গণআন্দোলন গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জের শহীদ পরিবারের সদস্য, আহত ও আহত পরিবারের সদস্যরা,সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী,বীর মুক্তিযোদ্ধা, জুলাই আগষ্ট আন্দোলনের ছাত্র সমন্বয়ক,গণমাধ্যমেকর্মী,উন্নয়নকর্মী,মানবাধিকার কর্মী,খেলোয়াড়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ নেন।




