ডেঙ্গুতে আরও ১ জনের মৃ’ত্যু, হাসপাতালে ভর্তি ১১৪
প্রকাশিত:
জুলাই ১৮, ২০২৫; সময়: ৯:২৩ pm | 
খবর > জাতীয়

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৃত ব্যক্তি একজন পুরুষ। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৬১ জন, তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ২৯ জন নারী।
এদিকে, এ বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৯৫ জনে।




