ইফতারের বর্জ্য নিজ হাতে পরিষ্কার করলেন তাহেরপুরের সাবেক মেয়র

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর হাইস্কুল মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল শেষে ফেলে যাওয়া বর্জ্য নিজ হাতে পরিষ্কার করেছেন তাহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ ন ম শামসুর রহমান মিন্টু। কর্মীদের সঙ্গে নিয়ে মাঠ পরিষ্কার করার তার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক প্রশংসা করছেন অনেকেই।
শনিবার (৭ মার্চ) বিকেলে তাহেরপুর হাইস্কুল মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় তাহেরপুর পৌরসভা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে তাহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, বিএনপি নেতা সরদার সানিয়াত হোসেন শুভ, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরি, তাহেরপুর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল সরদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল পিয়াদা, তাহেরপুর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক বাসার, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ওহাব সরদার ও সদস্য সচিব আশরাফুল ইসলাম শুভ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম। শেষে দেশ, জাতি এবং দলীয় নেতাদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার শেষে মাঠে ফেলে যাওয়া বর্জ্য পরিষ্কারে কর্মীদের সঙ্গে নিজেও অংশ নেন সাবেক মেয়র মিন্টু। তার এ উদ্যোগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই প্রশংসা করে মন্তব্য করছেন।




