ঈদের আনন্দে ভরে উঠুক সবার জীবন: আয়েশা আক্তার লিজার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী জেলা ও দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন, রাজশাহী শাখার সভাপতি আয়েশা আক্তার লিজা।
এক উষ্ণ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলমানদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। এই পবিত্র দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সকল মানুষের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক-এটাই তাঁর প্রত্যাশা।
মানবাধিকার রক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঈদ শুধু আনন্দের নয়, এটি ত্যাগ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার এক মহৎ উপলক্ষ। সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন এই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে একে অপরের পাশে দাঁড়ায়-এ আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং দেশবাসীর জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে-এই কামনাই তাঁর।
সবশেষে আয়েশা আক্তার লিজা রাজশাহীর সর্বস্তরের জনগণসহ দেশের সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক ঈদ মোবারক জানিয়ে সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।




