পুলিশ কনস্টেবল নিয়োগে আবেদন শেষ ৩১ মার্চ

পদ্মাটাইমস ডেস্ক: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে বড় পরিসরে জনবল নিয়োগের কার্যক্রম চলছে। এ পদে আবেদন গ্রহণের শেষ তারিখ আগামী ৩১ মার্চ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ৫ মার্চ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার মোট ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮ হাজার পুরুষ এবং ২ হাজার নারী প্রার্থী নেওয়া হবে।
আবেদনের জন্য প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি এসএসসি ও সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে।
প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ২০ বছর।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।




