মুন্ডুমালায় গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩; সময়: ১০:৫৯ am | 
খবর > রাজশাহী

পদ্মাটাইমস ডেস্ক :   রাজশাহীর মুন্ডুমালা পৌর এলাকার গরীব দুখি মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) বেলা ১০ টার দিকে মুন্ডুমালা পৌর ভবনের সামনে পৌর কর্তৃপক্ষের আয়োজনে প্রায় ৪৯০ টি কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করেন মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন প্যানেল মেয়র আতাউর রহমান বাবলু সহ কাউন্সিলর বৃন্ধ প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন