গুগলে সার্চ করা আরও সহজ হলো

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩; সময়: ১১:২৩ am | 
খবর > তথ্য-প্রযুক্তি

পদ্মাটাইমস ডেস্ক : গুগল সার্চে যোগ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ফলে আগের সার্চ করা আরও বেশি সহজ হবে। সম্প্রতি গুগল সার্চে জেনারেটিভ এআই সংযুক্ত করেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় যতটা সম্ভব তার থেকেও বেশি তথ্য ইন্টারনেটে নিয়ে আসা এবং তা এক ক্লিকেই ইউজারের কাছে পৌঁছে দেওয়া। তিন মাস আগেই গুগল সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্স (এসজিই) রোল আউট করেছে।

গুগল দাবি করছে, তাতে ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। লক্ষ লক্ষ ব্যবহারকারীর সার্চিং অভিজ্ঞতা আরও ভাল করতে ক্রমাগত তা নিয়ে কাজ করে যাচ্ছে গুগল।

সম্প্রতি গুগল একাধিক নতুন আপডেট নিয়ে এসেছে, যার মধ্যে রয়েছে আরও বেশি পরিমাণে ছবি, ওভারভিউর মধ্যে ভিডিও এবং লিংক কীভাবে দেখানো হয়, তারও উন্নতি করেছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি।

গত মঙ্গলবার সেই সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্স বা এসজিতে আরও একাধিক আপডেটের ঘোষণা করেছে গুগল।

এআই-এর সহায়তায় গুগলে সার্চ করবেন কীভাবে?

ওয়েবে যারা সবসময় তথ্যতালাশ করছেন, তাদের জন্য এই ফিচারটি অত্যন্ত সুবিধাজনক। যখন আপনি কোনও জটিল তথ্য সার্চ করছেন, তখন আপনাকে এমন অনেক বিষয় দেখানো হয়, কিছু এমন শব্দ বা টার্ম বলা হয়, যা আপনি হয়তো জানেন না। এখন গুগল তার সার্চে আপনাকে সেই অজ্ঞাত শব্দ এবং টার্মগুলো সম্পর্কে ব্যাখ্যাও করবে।

এর ফলে আপনাকে ওই পেজ থেকে বেরিয়ে যেতে হবে না। সবকিছু সংজ্ঞা গুগলই আপনাকে দিয়ে দেবে, আলাদা-আলাদা করে আপনাকে আর খুঁজে দেখতে হবে না।

এর পাশাপাশি ব্যবহারকারীদের সাহায্য করতে বিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি এবং আরও অনেক বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্নের এআই জেনারেটেড উত্তরের একটি নতুন সেট নিয়ে আসবে গুগল।

সেই আপডেটের সঙ্গে ইউজাররা অজ্ঞাত একটা শব্দের উপরে মাউসটিকে নিয়ে গেলেই তার সংজ্ঞা, সেই সংক্রান্ত ছবি বা ডায়াগ্রামও দেখতে পাবেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন