সিরাজগঞ্জে ভাতিজার শাবলের আঘাতে চাচা নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩; সময়: ১:৩৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশের চর কুশাবাড়িতে ভাতিজার শাবলের আঘাতে বৃদ্ধ চাচা নিহত হয়েছেন। নিহত মোসলেম উদ্দিন (৭০) মৃত সিকদার আলীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মোসলেম উদ্দিনের সাথে ভাতিজা সাগর আহম্মেদ জালালের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

শনিবার সকালে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে ভাতিজা জালাল চাচা মোসলেম উদ্দিনক শাবল দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই চাচা মোসলেম উদ্দিন মারা যান। ঘটনার পর থেকেই ভাতিজা পালাতক রয়েছে।

এ ব্যাপারে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানে হয়েছে। এ ঘটনায় মামলা ও দায়ীকে আটকে অভিযান চলছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন