ষড়যন্ত্র করে লাভ নেই, জনগণ প্রধানমন্ত্রীর সঙ্গে আছে : ড. সেলিম মাহমুদ

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩; সময়: ৭:০৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, বিএনপি এখন দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র করে কোন লাভ নেই, কারণ দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছেন।

বিএনপিকে দেশের মানুষ মিথ্যা ও অপপ্রচারের কারণে বিশ্বাস করে না। তাই আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আবারও জয়লাভ করবেন।

শনিবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ খানকায়ে ছালেহিয়া দারুসসুন্নাত মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি ।

ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার, আলী আক্কাস মোল্লা, আওয়ামী লীগ নেতা জি.এম আতিকুর রহমান ও শাহজাহান প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী নেতৃবৃন্দ, জনপ্রতনিধিসহ স্থানীয় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন