ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে বিলবোর্ডে বাসের ধাক্কা, নিহত ৪

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩; সময়: ১০:৩০ am | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : ময়মনসিংহ নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে বিলবোর্ডে বাসের ধাক্কায় অন্তত ৫ জন নিহত ও আহত হয়েছেন আরো ৪০ জন। সোমবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফায়াজ ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস ময়মনসিংহের দিকে আসছিলো। পথে শিকারিকান্দা এলাকায় আসতেই একটি ট্রাককে সাইড দিতে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বিলবোর্ডে ধাক্কা দিলে বিলবোর্ড ভেঙে বাসের ওপরে পড়ে। এতে ওই বাসের চালকসহ ৫ জন মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, এই পর্যন্ত আহত অবস্থায় হাসপাতালে এসেছেন ৪০ জন।

বাসচালকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন