খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে চাল কম দেওয়ার অভিযোগ, তদন্ত শুরু

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪; সময়: ১:০৯ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী জেলার মোহনপুর উপজেলা ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি)এলএসডি বাচ্চু মিয়ার বিরুদ্ধে চাল কম দেওয়া শ্রমিককে মারপিট এর অভিযোগ উঠেছে ।

এ বিষয়ে কাজী ভাতুড়িয়া গ্রামের ইসরাইল হোসেন ছেলে রায়হান হোসেন মোহনপুর থানা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাব কন্টারষ্টারের পক্ষ থেকে মোহনপুর উপজেলা খাদ্য গুদামের গত ২৮ মার্চ বেলা ১২ টায় থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ৮জন শ্রমিক মিলে কাজ ওই সময় ওসি এলএসডি বাচ্চু মিয়া ৩০ কেজি পরিবর্তে ২৯ কেজি চাল প্যাকেট করার নির্দেশ দেন রায়হান ২৯ কেজি ২০০ গ্রাম করে চাল ৩ শত বস্তা প্যাকেট করে নতুন গুদামের উত্তর দিকে খামাল হতে আলাদা করে রেখে দেয় বাচ্চু মিয়া ওজনে করে বস্তায় ২০০ গ্রাম চাল বেশী পায় এতে ক্ষিপ্ত হয়।

প্রতিনিয়ত একইভাবে শ্রমিকরা তাঁর আইন বর্হিভুত নির্দেশ মানতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে এক পর্যায়ে গোডাউনের মেন গেট বন্ধ করে পায়ের স্যান্ডেল দিয়ে রায়হানকে এলোপাতাড়ি ভাবে কিল ঘুষিসহ লাথি মারতে থাকে।

রায়হানসহ একাধিক শ্রমিক জানান বাচ্চু মিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য গুদামে যোগদানের পর থেকে ভাল চাল কালো বাজারে ডিলারদের কাছে বিক্রি করে নিম্নমানের চাল ডিলারদের সাথে যোগসাজসে দুঃস্থমাতা,ফেয়ার প্রাইজ,খাদ্যবান্ধব,টিসিবি সব ক্ষেত্রে ৩০ কেজি চালের পরির্বতে ২৮/২৯ কেজি খাদ্যগুদাম থেকে সরবরাহ করে থাকেন এই প্রতিবাদ করা ক্ষিপ্ত হয়ে আমাকে মারপিট করেন।

গত ২৯ মার্চ উপজেলা খাদ্য কর্মকর্তা নুরুননবী তদন্ত করে খাদ্যগুদাম সিলগালা করে দেন।অভিযোগে প্রেক্ষিতে ৩০ মার্চ জেলা খাদ্য কর্মকর্তা ওমর ফারুক নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ তদন্ত করেন করেন ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুনবী, উপ-খাদ্য পরিদর্শক সালমা। তদন্ত শেষ না হতে বিভিন্ন অনুহাতে টিসিবি চাল দেওয়ার নাম করে রাত সাডে নয়টায় দিকে নতুন গুদাম খুলে লেবার শ্রমিকদের দিয়ে চাল বড় ভুটভুটি লোড করছিল গোপন সংবাদের ভিত্তিতে গণমাধ্যম কর্মী ভিডিও ধারন করেন এই খাদ্যগুদামের আশেপাশের গতিবিধি লক্ষ্য করতে বাচ্চু মিয়াকে আম গাছের মগ ডালে দেখা গেছে।

সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মগডাল থেকে তড়িঘরি করে নেমে শ্রমিকদের সাংবাদিক ভিড়িও করছে তাড়াতাড়ি গুদামের উত্তর দিকের গেট বন্ধ করে দ্রুতস্থান ত্যাগ করেন।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকাকে অবগত করলে তিনি জানান, রাতে চাল দিচ্ছে আমি জানি না আজ সিডি ফুড তদন্ত করে গেছে । আমি বিষয়টি সকালে দেখবো বলে এড়িয়ে যান।

জেলা খাদ্য নিয়ন্ত্রক জেলা খাদ্য নিয়ন্ত্রক(আহরন ও ব্যয়ন ক্ষমতাপ্রাপ্ত) রাজশাহী ওমর ফারুক এ বিষয়ে জানান, পরিমানে চাল কম দেওয়ার শ্রমিককে মারপিটের একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট প্রমাণিত হলে দাপ্তরিক যে প্রক্রিয়া আছে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন