রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪, মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪; সময়: ১:৩৯ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়েছে। রোববার (৩১ মার্চ) রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-৪ জন, এয়ারপোর্ট থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-৫ জনকে আটক করে।

যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামির কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন