রাজশাহীতে ৪ দিনের সফরে অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে
প্রকাশিত:
এপ্রিল ২৫, ২০২৪; সময়: ১১:২০ am | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিজ্ঞ সদস্য অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে চারদিনের সরকারি সফরে বিকেলে রাজশাহী আসলে তাকে রাজশাহী রেল স্টেশনে স্বাগত জানান যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, নির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা মুক্তার হোসেন, রাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফিরোজ মাহমুদ, আতিকুর রহমান সুমন ও আওয়ামী লীগ নেতা নাজমুল হক পলাশ প্রমুখ।
উল্লেখ্য অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে গত ১৮ এপ্রিল প্রধান বিচারপতির নিকট পিএসসির সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন।




