পোরশায় শিক্ষা সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: মে ২৬, ২০২৪; সময়: ৮:২৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা (নওগাঁ) : শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” প্রতিপাদ্যে আলোকে নওগাঁর পোরশায় তিনদিন ব্যাপি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে রবিবার সকাল ১১টায় প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা অফিস হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার একেএম ওলিউল ইসলাম।

এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহানাজ আক্তার, প্রধান শিক্ষক গোলাম মাওলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন