নবনিযুক্ত ডিইও এবং এডিইও’র সাথে শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : নবনিযুক্ত রাজশাহী জেলা শিক্ষা অফিসার (ডিইও) মো. আব্দুর আজিজ সরদার ও সহকারী জেলা শিক্ষা অফিসার (এডিইও) আব্দুল ওহাব-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিক্ষকবৃন্দ। বুধবার জেলা শিক্ষা কার্যালয়ে কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষকমন্ডলী।
সূর্যকণা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ও নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুদ্দীন প্রামানিকের সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন ভোলানাথ বিবি হিন্দু একাডেমির প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ সরকার, শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল কালাম, রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম স্বপন, মেডিকেল ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনূস আলী সরদার ও সহাকরি প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন।
আরো উপস্থিত ছিলেন, কোর্ট একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাবু, সাবিত্রী গাল্স হাই স্কুলের প্রধান শিক্ষক গোপেশ চন্দ্র মন্ডল, শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার, মৌগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান, মুসলিম উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল হামিম, রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাব্বির হোসেন প্রমুখ।




