চারঘাটে নারী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : চারঘাটে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বেলঘরিয়া পূর্বপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা তথ্য অফিসের পরিচালক নাফেয়ালা নাসরিন এর সভাপতিত্বে চারঘাট উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. ফয়সাল ফেরদৌস মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন। ইউসুফপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য মোসা. সাগরী বেগম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তাগণ বৈষম্যহীন ও তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, ৪র্থ শিল্প বিপ্লব, বাল্যবিয়ের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক, গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার আইনসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে অতিথিবৃন্দ সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। নারী সমাবেশের শেষে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধমূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।




