নিয়োগ দিচ্ছে স্কয়ার গ্রুপ, চলছে অনলাইনে আবেদন

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫; সময়: ৯:৩৩ am | 
খবর > চাকরি

পদ্মাটাইমস ডেস্ক : স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এইচআর ও প্রশাসন বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২২ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস পিএলসি

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: এইচআর ও প্রশাসন

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/পাবলিক
অ্যাডমিনিস্ট্রেশনে এমএ

অন্যান্য যোগ্যতা: গার্মেন্টস, টেক্সটাইলে কাজের দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ময়মনসিংহ (ভালুকা)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৩ মে ২০২৫।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন