মোহনপুর মৌগাছী উচ্চ বিদ্যালয়ে নব-গঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময়

প্রকাশিত: মে ২১, ২০২৫; সময়: ২:৩৯ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরের মৌগাছী উচ্চ বিদ্যালয়ের নব-গঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের অফিসকক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের নব-গঠিত কমিটির সভাপতি মো. ইউনুচ আলী মন্ডল। বিশেষ অতিথি ছিলেন ছাত্র অভিভাবক মো. আব্দুল হান্নান, শিক্ষক প্রতিনিধি মো. নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফজলুর রহমান, সিরাজুল ইসলাম, ইব্রাহিম খন্দকার ও উম্মে আয়েশা, শিক্ষক জিল্লুর রহমান, ওবাইদুর রহমান, আলমগীর হোসেন, আসমা খাতুন।

উপস্থিত ছিলেন শিক্ষক চামেলী রানী, শিক্ষক শারমিন সুলতানা, শিক্ষক জান্নাতুন মাওয়া, শিক্ষক আশরাফুল ইসলামসহ কর্মচারি মোসা. মনোয়ারা বেগম, মেহেদী হাসান, রাকিবুল ইসলাম, সুরভী খাতুন প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন