প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরির সুযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫; সময়: ১১:২২ am | 
খবর > চাকরি

পদ্মাটাইমস ডেস্ক:  বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-তে নবম গ্রেডে জনবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগ প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন প্রতিষ্ঠানের জন্য। মোট ২ পদে ১২ জন নেওয়া হবে।

নিয়োগের বিবরণ:

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)

১. পদ: কাউন্সিলর কাম ইন্সপেক্টর (সোশ্যাল)

পদসংখ্যা: ৯টি

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২. পদ: কাউন্সিলর কাম ইন্সপেক্টর (এনভায়রনমেন্ট)

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

অন্যান্য তথ্য

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

যোগ্য প্রার্থী: নারী ও পুরুষ উভয়েই

কর্মস্থল: ঢাকা

বয়সসীমা:

সাধারণ প্রার্থী: ১৮–৩২ বছর (১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে)

বিভাগীয় প্রার্থী: সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত

আবেদন প্রক্রিয়া

আবেদন শুরু: ৮ সেপ্টেম্বর ২০২৫

আবেদনের শেষ সময়: ২২ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫টা পর্যন্ত

আবেদন পদ্ধতি: অনলাইনে ফরম পূরণ করতে হবে (লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন) https://content.thedailycampus.com/assets/file_manager/source/Lotus%20(Jobs)/Lotus%20Job%201/BEPZA.pdf

আবেদন ফি:

সাধারণ প্রার্থী: ২২৩ টাকা

অনগ্রসর শ্রেণির প্রার্থী: ৫৬ টাকা

ফি টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে আবেদনপত্র জমাদানের ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস করে পরিশোধ করতে হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন