এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু: ঈদের আগে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু হবে
প্রকাশিত:
ফেব্রুয়ারি ১৯, ২০২৬; সময়: ২:১৯ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক: ঈদের আগে রমজান মাসেই ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্প হিসেবে চালু হচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের জানান, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিত উল্লেখ ছিল এবং এটি কার্যকর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, কার্ডটি সার্বজনীনভাবে প্রদান করা হবে। একটি কমিটি পর্যায়ক্রমে হতদরিদ্র, দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারদের এই সুবিধার আওতায় আনবে। তিনি আরও নিশ্চিত করেছেন, পাইলট প্রকল্প ঈদের আগেই চালু হবে এবং কার্যক্রম শুরু করার মেকানিজম নিয়ে কাজ চলছে।




