দেশে ফের ভূমিকম্প

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬; সময়: ২:৩৭ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক: দেশে আঘাত হেনেছে ভূমিকম্প। এই ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট ও তার আশপাশের অঞ্চল।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এই ভূমিকম্পের উৎপত্তি বলে জানিয়েছে ইএমএসসি।

আর মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সিলেটের ছাতকে। আর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার। এই ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন