আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬; সময়: ১১:৫১ pm | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক: আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটির কার্যক্রম বন্ধ রয়েছে এবং তা বন্ধই থাকবে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। তবে এসবকে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

তিনি বলেন, রাজনীতি তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত এবং গণতন্ত্রকেও স্বাভাবিক ধারায় এগোতে দিতে হবে।

তিনি আরও বলেন, “যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তাই তারা আনুষ্ঠানিকভাবে কাজ করতে পারছে না। তবে অন্য রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবে।”

বিএনপির মহাসচিবের দাবি, আওয়ামী লীগ কিছু কার্যক্রম চালানোর চেষ্টা করলেও তা সফল হচ্ছে না। জনগণ ইতোমধ্যেই দলটিকে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন